| বঙ্গাব্দ
ad728
ad728

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

রিপোর্টারের নামঃ মোঃ আবু সাইদ
  • আপডেট টাইম : 24-12-2025 ইং
  • 24959 বার পঠিত
তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত
ছবির ক্যাপশন: তুরস্কে বিমান দুর্ঘটনা

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে রওনা দেয়ার পর এই দুর্ঘটনা ঘটে বলে লিবিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও জানান, ওই জেটে আরও চারজন আরোহী ছিলেন। লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবাইবাহ এক বিবৃতিতে বলেন, তুরস্কের আঙ্কারা শহর থেকে একটি সরকারি সফর শেষে ফেরার পথে এই মর্মান্তিক ও বেদনাদায়ক দুর্ঘটনা ঘটে। এই গভীর ক্ষতি জাতির জন্য, সামরিক প্রতিষ্ঠানের জন্য এবং সমগ্র জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লিবিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, ওই বিমানে লিবিয়ার স্থলবাহিনীর কমান্ডার, সামরিক শিল্প কর্তৃপক্ষের পরিচালক, চিফ অব স্টাফের একজন উপদেষ্টা এবং তার দপ্তরের একজন আলোকচিত্রীও ছিলেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বিমানটি গ্রিনিচ মান সময় বিকেল ৫টা ১০ মিনিটে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়ন করে। তবে বিকেল ৫টা ৫২ মিনিটে বিমানের সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Asia Bangla Edition | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT